ঢাকার আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় আগুন লেগেছে। রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে জানান আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা।

কারখানা কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নরসিংহপুরে অবস্থিত ‘আকিজ ফুটওয়্যার লিমিটেড’ এর গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়, যা পরে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, ইপিজেড ও গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের ১০টি ইউনিট কাজ করছে। 

তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কি না তা নিশ্চিত করতে পারেননি এই পুলিশ পরিদর্শক।

ইআর