কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের জন্য নির্ধারিত আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন, পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

বাংলাদেশে গত তিন সপ্তাহে চার লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।
এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের অনেকে তাদের জন্য নির্ধারিত থাকার জায়গার বাইরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

কিন্তু এখন থেকে ক্যাম্পে থাকা রোহিঙ্গারা আশ্রয় শিবিরের বাইরে বেরুলে তাদের গ্রেপ্তার করা হবে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, এ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা থেকে ২০০ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ এস