রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত আনাম র‌্যাংগস প্লাজায় আগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। রোববার আনুমানিক বিকেল চারটায় এই অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেল চারটার দিকে আনাম র‌্যাংগস প্লাজার চারতরায় অবস্থিত বুমার্স ক্যাফে রেস্তোরা থেকে বিকট শব্দ হয়। এর পর পরই আগুনের সুত্রপাত ঘটে। তারা মনে করছেন রোস্তোরার রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরনের কারণে আগুন লেগে থাকতে পারে।

আগুন নিয়ন্ত্রনে ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট কাজ করছে। মার্কেটের বাইরের দিকের গ্লাস ভেঙ্গে ভেতরে ঢুকে আগুন নেভানোর কাজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

আদর