কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের কালিকাতলা গ্রামের হিন্দু সম্প্রদায়ের অতুল কুমার কর্মকার তার সাত বিঘা জমি দখলের অভিযোগ করেছেন স্থানীয় দুলাল ডাক্তারের বিরুদ্ধে।
বাগুলাট ইউনিয়নের রামবাজারে এক সংবাদ সম্মেলনে শুক্রবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তবে দুলাল ডাক্তার এ অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে অতুল কুমার কর্মকার বলেন, ১৯৯০ সালের দিকে তার মা স্থানীয় দুলাল ডাক্তারের কাছে তিন বিঘা জমি বিক্রি করেন। পরে দুলাল ডাক্তার তাদের আরও সাত বিঘা জমির ভুয়া বায়নানামা করে তা দখলের চেষ্টা করে। এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠক হলেও প্রভাবশালী দুলাল ডাক্তার তা মানেননি। সংবাদ সম্মেলনে অমানবিক এই ঘটনার বিবরণ দিয়ে অসহায় পরিবারটি সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চান।
এ ব্যাপারে দুলাল ডাক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি
বলেন, আমার বিরেুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা। ওই জমি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। এ ব্যাপারে যে রায় হবে তা মেনে নেব।
জেআই





