যশোর সার্কিট হাউজের ২ গেটে ২টি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি।
শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত আটটার দিকে অল্পসময়ের ব্যবধানে সার্কিট হাউজের গেট লক্ষ্য করে দুটি হাতবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। শহরের মুজিব সড়কে অবস্থিত সার্কিট হাউজ এলাকায় এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশে অবস্থিত প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরাও বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান।
সার্কিট হাউজের কর্মচারী নাসিরও বোমা বিস্ফোরণের কথা নিশ্চিত করেন।
মিনিট দশেক পর যশোরের এনডিসি আবদুল মালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাই নাকি? আমাকে এখনও ঘটনা জানানো হয়নি।’ সার্কিট হাউজ দেখাশোনা করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)।
এমকে





