বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গত ১৩ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত ২০১৬-১৭ইং শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল গত বুধবার রাতে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকা থেকে আগামী ৪ ও ৫ ডিসেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের থেকে মেধাক্রমানুসারে ১৩ ডিসেম্বর ১ম তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১৮ ও ১৯ ডিসেম্বর ভর্তি নেওয়া হবে। আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৪ জানুয়ারি ২য় তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১০ ও ১১ জানুয়ারি ভর্তি নেওয়া হবে।
১৬ জানুয়ারি ৩য় তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১৯ জানুয়ারি ভর্তি নেওয়া হবে। ২৩ জানুয়ারি ৪র্থ তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ২৬ জানুয়ারি ভর্তি নেওয়া হবে। ৩১ জানুয়ারি ৫ম তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ৬ ফেব্রুয়ারি ভর্তি নেওয়া হবে।
৯ ফেব্রুয়ারি ৬ষ্ঠ তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ১৪ ফেব্রুয়ারি ভর্তি নেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি ৭ম তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকা থেকে ২৩ ফেব্রুয়ারি ভর্তি নেওয়া হবে। অপরদিকে কোটায় উর্ত্তিন্নদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ৫ ও ৮ জানুয়ারি। তালিকা প্রকাশ করা হবে ১৬ জানুয়ারি এবং সেই তালিকা থেকে ২৫ ও ২৬ জানুয়ারি ভর্তি নেওয়া হবে।
ফলাফলসহ ভর্তির যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে (www.brur.ac.bd ) পাওয়া যাবে।
উল্লেখ্য, এবছর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে মোট ১২৩০ আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।
ইভান চৌধুরী/জেড





