যাত্রীবাহী একটি বাসে ককটেল হামলায় আমিনুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের শরীরে ককটেলের বেশ কয়েকটি স্প্লিন্টার বিঁধেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

গাইবান্ধা থেকে একটি বাসে ঢাকায় আসছিলেন আমিনুল। মোহাম্মদপুরের লোহারগেট এলাকায় পৌছালে বাসটি ককটেল হামলার শিকার হয়।

এআর