চট্টগ্রামে নিয়মিত তল্লাশির সময় নগরীর নতুন ব্রিজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ আব্দুর রহমান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকাল পৌনে ৪টায় তাকে আটক করা হয়।
বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মহসিন জানান, তল্লাশির সময় আব্দুর রহমানের কাছ থেকে পুলিশ দুটি দেশী এলজি উদ্ধার করে। সে চকরিয়া থেকে চট্টগ্রাম আসছিল। তাকে নিয়ে নগরীর অন্য অস্ত্র ব্যবসায়ীর খোঁজে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





