রাজধানীর দোলাইরপাড় এলাকার ট্রাকচাপায় সুমনা আক্তার (১৬) ও ফারজানা আক্তার (১৮) নামে দুই তরুণী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরেক তরুণী আহত হয়েছেন। গতকাল রাত পৌনে ১০টার দিকে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার সময় এই ঘটনা ঘটে। 

হতাহতদের বাড়ি পটুয়াখালী জেলায়। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে।শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক শেখ বলেন, সেলিম ফ্যান ফ্যাক্টরির তিন শ্রমিক কারখানায় কাজ শেষে ফুটপাত দিয়ে হেঁটে পূর্ব দোলাইরপাড়ের বাসায় ফিরছিলেন।

রাত পৌনে ১০টার দিকে দোলাইরপাড় মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে ফারজানা মারা যান। সুমনাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যজন একই হাসপাতালে চিকিৎসাধীন।

মাহমুদ