দেশব্যাপী ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ২৫তম দিনে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর তাঁতীবাজারে সদরঘাট টু আব্দুল্লাহপুর রুটে চলাচলকারী ভিক্টর পরিবহনের একটি বাসে এ আগুন দেয়ার ঘটনা ঘটে।
বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। তবে আগুনে বাসটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাসের চালক বাশার শেখ বলেন, ১২ থেকে ১৪ জন যাত্রী নিয়ে সদরঘাট থেকে যাত্রা করেন তিনি।
গুলিস্তানের দিকে এগোলে ইংলিশ রোডে পৌঁছানোর পর তাতে আগুন দেয়া হয়। আগুন লাগার পর যাত্রীরা জানালা দিয়ে লাফিয়ে নেমে যান।
দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে বলে ধারণা করছেন তিনি।
এআর





