রাজধানীর কাফরুলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মিরপুর ১৩ নম্বরের সি ব্লকের ১নং রোড়ের মাথা থেকে বুধবার বিকেল ৫টায় লাশটি উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার ওসি মঈন উদ্দিন জানান, বধির ও মানসিক ভারসাম্যহীন লোকটি গত কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতেন। বুধবার বিকেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এএইচ





