ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সাড়ে ৮ ঘণ্টা পর ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় ফেরি চলাচল শুরু হয়।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত টানা সাড়ে ৮ ঘণ্টা ফেরি পারাপার বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় নৌ-চ্যানেলের বিভিন্ন পয়েন্টে সহস্রাধিক যাত্রীসহ দুই শতাধিক যানবাহন নিয়ে ৭টি ফেরি নোঙর করে রাখে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) চন্দ্র শেখর জানান, রাত ১২টার দিকে নৌরুটের পদ্মা অববাহিকা ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে।এতে নৌ-চ্যানেলের মার্কিং-বয়া নির্ণয় দুস্কর হয়ে উঠলে কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া থেকে স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাট ও মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ফেরিঘাট থেকে ছেড়ে যাওয়া ৭ টি ফেরি মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়।
এতে প্রায় দুই শতাধিক যাত্রীবাহী যানবহন পারাপারের অপেক্ষায় থাকে।
জেএ





