খেলাধুলা করার সময় বাড়ির পাশের ডোবার (বড় গর্ত) পানিতে পড়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ (২৬ এপ্রিল) শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।
নিহত ৩ শিশু হলো- ওই গ্রামের মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তুম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।
স্থানীয়রাজানিয়েছে, শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার আগে ওই ৩ শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এসময় তাঁরা দল বেঁধে হাঁসের বাচ্চা ধরতে গেলে পর্যায়ক্রমে ওই ডোবার পানিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা ওই শিশুদের দ্রুত উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী এইসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এমবি





