ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ডরিন পাওয়ার ষ্টেশনের সামনে ইট ভর্তি ট্রাকের চাপায় সবজি ব্যবসায়ী ভাষা মিয়া (৪৫) নামে এক ব্যাক্তি নিহত। একই ঘটনায় ভ্যান চালক কাদের মিয়া (৪৬) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহত ভাষা মিয়া উপজেলার পৌলি গ্রামের মৃত নাগার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাল ভর্তি একটি ভ্যানে এলেঙ্গা থেকে পৌলি যাওয়ার পথে ডরিন পাওয়ার সামনে টাঙ্গাইলগামী একটি ইটভর্তি ট্রাক (টাঙ্গাইল-ট-০২-০২৯৫) পেছন থেকে ভ্যানটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই সবজি ব্যবসায়ী নিহত হয় এবং ভ্যান চালক গুরতর আহত হয়। আহত ভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।
এসএইচ





