দিনাজপুর জেলার বীরগঞ্জে ইজিবাইক থেকে পড়ে সুবল বেশরা (৫৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা নিজপাড়া ইউনিয়নের বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের কৈকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুবল বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বড়হাট বৈরাগী বাজার গ্রামের বাসিন্দা।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বীরগঞ্জ পৌরশহর থেকে ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এমই