মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হলেন- সিন্দুরকৌটা গ্রামের আব্দুল করিমের ছেলে মহিবুল ইসলাম (৪৫), হোগলবাড়িয়া গ্রামের গঞ্জের আলীর ছেলে নাজমুল হুদা (৩৫), হিন্দা গ্রামের সিরাজ মণ্ডলের ছেলে আমানুল্লাহ (৫০) ও আশিক (২৭)।
অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ জানান, রবিবার রাতে বিভিন্ন গ্রামে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় বিএনপি-জামায়াতের এ চার সমর্থকে আটক করা হয়েছে।
এমকে





