কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফালগুনকরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। শনিবার (৪ মে) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, ভোলার সদর উপজেলার মাইনকার হাট গ্রামের মো.মমতাজ মিয়া (৫০) ও একই উপজেলার উত্তর দিঘলদি গ্রামের বাচ্চু মিয়া (৪০)। আহত হয়েছেন ভোলার মনপুরা উপজেলার চর জমিন গ্রামের মো.তৈয়ব(২৮) ও ভোলা সদর উপজেলার দিঘলদি গ্রামের জামাল হোসেন (৪২)।
চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ আল-মাহফুজ জানান, ঢাকা থেকে জেনারেটরবাহী একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিলো। চৌদ্দগ্রাম পৌর এলাকার ফালগুনকরায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে জেনারেটর চাপা পড়ে দুই শ্রমিক নিহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেড





