গুলশানে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন-বিজেএমসির ১০ দশমিক ৩৩ বিঘা জমি খেলার মাঠের জন্য ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।
রোববার নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, পাট মন্ত্রণালয়ের ১ হাজার কোটি টাকা সমন্বয় হিসেবে বিজেএমসির ওই মাঠ খেলাধুলার জন্য ব্যবহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যেই জমি হস্তান্তর করতে পারব।
পাট শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে পাট শ্রমিকরা তাদের বকেয়া বেতন পেয়ে গেছেন। জিপি ফান্ডের টাকা পরিশোধ করা হয়নি। আগামী তিন-চার মাসের মধ্যে এই টাকাও তারা পেয়ে যাবেন।
এমবি





