ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ভূমি নিয়ে অনেক সমস্যা আছে। মানুষের ভোগান্তি ও দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশ অবিলম্বে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
বুধবার সচিবালয়ে মন্ত্রি পরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের ২য় দিনে ভূমি বিষয়ক সেশন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে জানান।
মন্ত্রী বলেন, যত মামলা হয়, তার ৯০ ভাগই ভূমি নিয়ে। অনেক দিন এসব মামলা ঝুলে থকে। মানুষের ভোগান্তি বাড়ে। অনেক অর্থের অপচয় হয়। দ্রুত নিষ্পত্তির জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার তা আমরা নেবো।
তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা সহজ ও আধুনিকীকরণের বিষয়টি আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল। তাই আমরা এটি দ্রুত করতে কার্যকর পদক্ষেপ নেবো।
ঢাকা, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর
জাতীয়
প্রধানমন্ত্রী ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের নির্দেশ দিয়েছেন