লক্ষ্মীপুর সদর উপজেলা দক্ষিণ হামছাদী ইউনিয়নের পালের হাটে অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

সোমবার রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ