দেশে নারীদের উপর যৌন হয়রানি আশংকাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশাল মহানগর নারী নেতৃবৃন্দ।
সোমবার বরিশাল প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে উদ্বেগের কথা প্রকাশ করে জানান, নারী নির্যাতনকারীদের চিহিৃত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অনথ্যায় নারী নির্যাতন মহামারি আকার ধারণ করবে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী নেত্রী ও সিটি কাউন্সিলর কোহিনুর বেগম।
লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া নারী নির্যাতনের মতো ভয়ংকর অপরাধ নিয়ে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্ঠি হয়েছে। চলন্ত গাড়িতেও নারী ধর্ষনের মতো ঘটনা ঘটছে। এ অবস্থা চলতে থাকলে নারীদের ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিতে হবে অথবা আত্মরক্ষার জন্য সঙ্গে অস্ত্র নিয়ে ঘুরতে হবে।
সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন বন্ধে কয়েকটি সুপারিশমালা পেশ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নারীনেত্রী ফজিলাতুন্নেছা ফরিদ, সিটি কাউন্সিলর কামরুন্নাহার রোজী, রেশমা বেগম, সাবেক কাউন্সিলর নাজনিন আক্তার, শাহনাজ পারভীন প্রমুখ।
জেডআই





