মৈত্রী পানি বর্ষণকে ঘিরে আনন্দের জোয়ারে ভাসছে বান্দরবানবাসী। প্রতিটি দেশের ন্যায় বান্দরবানেও মহা আনন্দের সাথে পালিত হচ্ছে পাহাড়ী জনগোষ্ঠীর মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠান। পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে ব্যস্ত পার্বত্য বান্দরবানের পাহাড়ি জনগোষ্ঠী ।
পাহাড়ি পল্লী গুলোতে এখন নানা রঙ্গের সাজ । হাট-বাজারগুলোতে পড়েছে কেনা-কাটার ধুম। উৎসবে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পৃথক বার্তায় সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
এই উৎসব শুধু বাঙালিরাও নন পাহাড়ীরাও নানা ভাবে পালন করছেন মিলে মিশে। পার্বত্য অঞ্চলের পানি উৎসবকে দেখার জন্য বান্দরবান পার্বত্য জেলায় বহু দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটেছে।বিকেলে স্থানীয় রাজার মাঠে মহা আনন্দের সাথে শুরূ হয় মৈত্রী পানি বর্ষণ উৎসব । শান্তি পূর্ণ পরিবেশে পানি উৎসব পালনে পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।
রিমন পালিত





