নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. শাহদাত হোসেন পলাশ (৩০)।

শুক্রবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ ওই গ্রামের মৃত গাজীউর রহমান সেলিমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন উর রশিদ জানান, সন্ধ্যায় উপজেলার একলাশপুর বাজারের দিকে যাচ্ছিলেন পলাশ।

তিনি ওই এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রু তার জের ধরে সন্ত্রাসী কোনো গ্রুপই তাকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত পলাশের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

এমআর