অভিযুক্ত ধর্ষক ইভানের বনানীর ২ নম্বর রোডের ন্যাম ভবনের বাসায় গিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ডিবি পুলিশ ওই বাসায় প্রবেশ করে।

প্রসঙ্গত, জন্মদিনের দাওয়াত দিয়ে বনানীর ব্যবসায়ী বোরহান উদ্দিনের ছেলে বাহাউদ্দিন ইভান (২৮) জনৈক টিভি অভিনেত্রীকে ওই বাসায় নিয়ে মঙ্গলবার রাতে ধর্ষণ করেন। এরপর রাত ৩টার দিকে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে ওই টিভি অভিনেত্রীর অভিযোগ। 

বুধবার ইভানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। পুলিশ এখনো ইভানকে গ্রেফতার করতে পারেনি। বর্তমানে ওই তরুণী ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছেন।

এমএনজে