বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, দেশের মানুষের জানমাল সুরক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইন অমান্য করে কোনো নিষিদ্ধ সংগঠন বা দলের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এ নিয়ে আওয়ামী লীগের কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না।

এ সময় গ্রেপ্তার হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)–এর একটি অডিও নিয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। ডিবি প্রধান জানান, অডিওটি ওই কর্মকর্তারই—এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এস