রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নয়া রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। রেজিস্ট্রারের নাম এ পিএম ইমদাদুল ইসলাম বলে জানা যায়।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বৈঠকে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. একে এম নুরুনবী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। তার স্থলে সহকারী রেজিস্ট্রার মোরশেদুল আলম রনিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা গেছে, কয়েকদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ পিএম ইমদাদুল এক বছরের পেষণে আসেন। তার যোগদানের পরই পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা ও কর্মচারী। আর এর জের ধরে আজ রাতে সিন্ডিকেটের এক বৈঠকে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ