নোয়াখালীর চাটখিলে শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান স্বপন প্রকাশ দাদা স্বপনকে (২৯) এলজি ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহপুর ইউনিয়নের করতখিল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সন্ত্রাসী স্বপন উপজেলার শাহপুর ইউনিয়নের করতখিল গ্রামের আব্দুর রশিদের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার শাহপুর এলাকা থেকে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের এক গরু ব্যবসায়ীকে গুলি করে ৪ লাখ ৯৬ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায় সন্ত্রাসী স্বপন। তবে গুলিটি ব্যবসায়ীর গায়ে লাগেনি।
পরে গুরু ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সকালে শাহপুর ইউনিয়নের করতখিল এলাকায় অভিযান চালিয়ে একটি এলজি ও ৪ রাউন্ড গুলিসহ স্বপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় স্বপনের কাছ থেকে গুরু ব্যবসায়ীর ছিনতাইকৃত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে, টাকার ব্যাপারে স্বপনকে জিজ্ঞাসাবাদ চলছে।
ওসি আরও জানান, স্বপনের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি রয়েছে। বর্তমানে ছিনতাই ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আরো দুটি মামলার প্রস্তুতি চলছে।
এআর





