চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর-রসুনচক এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ আব্দুল হাকিম নামে এক অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোর চারটার দিকে এসব অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল হাকিম উপজেলার রসুনচক গ্রামের মকবুলের ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদে পুলিশের একটি দল আব্দুল হাকিমের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করে।
তিনি বলেন, আটক আব্দুল হাকিম দীর্ঘদিন থেকে অবৈধ অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত।
তিনি আরো জানান, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
এমই





