হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দু’জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন খান জানান, যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে শিশুসহ দুজন নিহত হয়। লাশদুটি উদ্ধার করা হয়েছে।
এমবি





