দেশি পর্যটন শিল্প ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধি ও বিশ্ব পর্যটন দিবস-২০১৪ উপলক্ষ্যে মানববন্ধন ও সাইকেল র্যালি করেছে বিডি সাইক্লিং।
শুক্রবার সকাল পৌনে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) চেয়ারম্যান আবু নাসের খান বলেন, বিশ্বে পরিবেশ দূষণ যে হারে বাড়ছে এক সময় গোটা বিশ্ব বসবাসের অনুপযোগী হয়ে যাবে। সবুজ বাঁচাতে যে লড়াই সে লড়াইয়ে বিডি সাইক্লিং আরো শক্তি জোগাবে।
বিডি সাইক্লিং সভাপতি আমিনুল ইসলাম তুব্বস-এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ অধ্যাপক আবদুল হালিম, বিডি সাইক্লিং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিরুপনা তিথি, উপদেষ্টা নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





