টাঙ্গাইল পার্ক বাজারে মরা মুরগী বিক্রি করায় ছালেহা (৪০) নামের এক মহিলাকে ৬ মাসের জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ছালেহা সদর উপজেলার বৈন্যাফৈর এলাকার সালামের মেয়ে। ২৮ এপ্রিল শুক্রবার দুপুরে পার্ক বাজারে মরা মুরগী বিক্রি করার অপরাধে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান জানান, এর আগেও আমাদের ইন্সপেক্টর কয়েকবার মরা মুরগী বিক্রি করার জন্য নিষেধ করার পরও ব্যবসা বাদ দেয়নি সে। অভিযানে ধরা খাওয়ার পর আজ ছালেহা বেগম নিজেই স্বীরোক্তি দিয়েছে যে সে চন্দ্রা থেকে মরা মুরগী কিনে এনে টাঙ্গাইল বিক্রি করে। তার স্বীরোক্তী মোতাবেক তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কাওছার/জেড