স্বাধীন প্যালেস্টাইনের মুসলমানদের উপর ইসরাইলী হায়েনাদের বর্বর গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর।

মিছিলোত্তর সমাবেশে শিবির নেতারা বলেন পবিত্র রমযান মাসে মুসলিমরা অন্যান্য কাজের চেয়ে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টায় বেশি মগ্ন থাকে। এ অবস্থায় ইহুদীরা মুসলমানদের উপর অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা চালিয়ে কয়েকশত নারী শিশুকে হত্যা করে তাদের বাড়িঘর গুড়িয়ে দিচ্ছে।

কিন্তু ইসরাইলীদের দোসর ইঙ্গ-মার্কিনীরা এ জঘন্য হত্যাকন্ডের বিরুদ্ধে মুখ বন্ধ রেখেছে যা তাদেরকে আরো বেশি হত্যা করতে উসকে দিয়েছে মার্কিনীরা প্যালেস্টাইনে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে রোডম্যাপ ঘোষণা করলেও তার বাস্তবয়ন এখনো হয়নি।

তাছাড়া তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন ও মিশরের মুরসী সরকারের সমন্বিত প্রচেষ্টায় ইসরাইলীরা স্বাধীন প্যালেস্টানীদের উপর গুলি চালানো বন্ধ করার লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করলেও সে চুক্তির লংঘন করেছে।

শিবির নেতৃবৃন্দ অবিলম্বে প্যালেস্টাইনে ইসরাইলী গণহত্যা বন্ধের দাবী জানিয়ে শান্তি ফিরিয়ে আনতে জাতিসংঘসহ সকলকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে শিবির নেতা ইয়াছির আরাফাত, জামাল উদ্দীন, মামুনুর রহমান ভূঁঞা, আ.স.ম. ফোরকান, মুহাম্মদ রায়হান, মাঈনুর রহমান সোহেল প্রমূখ বক্তব্য রাখেন। প্রতিবাদ মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ