কুমিল্লার শুভপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। অভিযানে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় কারখানাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শুভপুরের ‘নয়ন ভিলা’ নামের একটি বাড়িতে এই অভিযান চালায় র্যাব। আটককৃতদের পরিচয় এখনো জানা যায়নি।
কুমিল্লা র্যাব-১১ এর কমান্ডার মুস্তাফা কায়জার জানান, অভিযান চলছে। পরে এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরা হবে।
এফএফ





