শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সিলেকশন গ্রেড বহাল রাখার আশ্বাস দেয় সরকার। এছাড়া শিক্ষা ক্যাডারের ১০৪ জন অধ্যাপককে 'সিলেকশন গ্রেড' দিয়েছে বর্তমান সরকার। অষ্টম বেতন কাঠামো অনুযায়ী তৃতীয় গ্রেডে উন্নীত হলেন তারা।
সিলেকশন গ্রেড বাদ দিয়ে নতুন বেতন কাঠামো ঘোষণার পর আন্দোলনে গিয়েছিলেন শিক্ষকরা। নতুন বেতন কাঠামোতে এই প্রথম বিসিএস ক্যাডার অধ্যাপকদের সিলেকশন গ্রেড দেওয়া হলো।
রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এই বিষয়টি উঠে এসেছে। আদেশে বলা হয়, ২৬ জুন সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভায় সিলেকশন গ্রেড দেয়ার বিষয়টি সুপারিশ করা হয়। সুপারিশের পর ২৮ জুন এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রী অনুমোদন করেন।
সপ্তম বেতন কাঠামো অনুযায়ী শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে চতুর্থ গ্রেডে অধ্যাপক হতেন। আর চতুর্থ গ্রেডের অর্ধেক অধ্যাপক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন।
নতুন বেতন কাঠামোর ঘোষণায় সিলেকশন গ্রেড বাদ দেয়া হয়। ফলে চতুর্থ গ্রেড থেকেই ক্যাডারভুক্ত শিক্ষকদের অবসরে যেতে হত। শিক্ষকদের দাবির প্রেক্ষিতে সিলেকশন গ্রেড বহাল রাখার আশ্বাস দেয় সরকার।
এআই





