বিএনপির মিছিল থেকে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

আজ শুক্রবার (৪ নভেম্বর) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, হামলায় মাথায় আঘাত পেয়ে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছিলাম। এখন পুরোপুরি সুস্থ আছি। বৃহস্পতিবার এমআরআই রিপোর্ট পেয়েছি। সেখানে কোনো সমস্যা আসেনি। তাই চিকিৎসক ছেড়ে দিয়েছেন। শুক্রবার সকাল থেকেই স্বাভাবিক কাজকর্ম করছি। কোনো ধরনের সমস্যা হচ্ছে না।

এর আগে, গত বুধবার রাজধানীর পল্টন এলাকায় বিএনপির মিছিল থেকে সাবেক বিচারপতি মানিকের গাড়িতে হামলা হয়। এ ঘটনায় বিএনপির অজ্ঞাতনামা ৪০-৫০ নেতাকর্মীকে আসামি করে পল্টন থানায় মামলা হয়েছে। ওই মামলায় ইতোমধ্যে ছাত্রদলের ১১ নেতাকর্মীকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এবিএস