রাজধানীর খিলক্ষেতে পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে আবু আব্দুল্লাহ (৩৫) নামে এক প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
তিনি রংপুর জোনের পল্লী বিদ্যুতের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিরাপত্তারক্ষীরা শব্দ পেয়ে ভবনের পেছনে গিয়ে ওই প্রকৌশলীকে দেখতে পান। তারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা আর্মি মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হয়তো প্রকৌশলী নিজে ভবনটির কোনো তলা থেকে ঝাপ দিয়েছেন নয়তো তাকে কেউ ফেলে দিয়েছেন- এ রকম কিছু একটা হবে। তবে লাশ ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





