আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন, ইভিএম ব্যবহার করা হবে।

লটারির মাধ্যমে ছয়টি নির্ধারিত হওয়া ওই ছয়টি আসন হলো, উত্তর সিটির ঢাকা-১৩, ঢাকা দক্ষিণ সিটির ঢাকা-৬, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসন। ৪৮টি আসন থেকে ৬ টি আসনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 

আজ সোমবার, আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঁচ ক্যাটাগরিতে লটারির মাধ্যমে এ ছয়টি আসন নির্ধারন করা হয়। কমিমন সচিব হেলালুদ্দিন বলেন, '৬ আসনে ইভিএম দেয়ার সক্ষমতা রয়েছে ইসির। ৩০ নভেম্বরের মধ্যে সব ইভিএম হাতে পাবে কমিশন।'

নির্বাচনের দিন নির্বাচন ভবনে পূর্ণ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট নেটওয়ার্ক যাতে শতভাগ থাকে সেজন্য ফোন কোম্পানীগুলোকে অনুরোধ করেছে কমিশন।
 
সামাজিক যোগাযোগের মাধ্যমে নির্বাচনকে যাতে বানচাল করতে না পারে সেজন্য নির্বাচনের দিন মনিরিং করা হবে বলে জানান কমিমন সচিব হেলালুদ্দিন। 
 
তিনি আরও বলেন,  'ইভিএম এর অপব্যবহার হলে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা নিবে। প্রার্থীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোট চাইতে পারবে। তবে প্রতীক বরাদ্দের আগে নয়।'

এসএম