পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া কলারন এলাকার প্রবাসীর স্ত্রীর ৩৮ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে স্বামী দীর্ঘদিন ধরে পালাতক রয়েছে।

জানা গেছে, বালিাপাড়া এলাকার কলারণ গ্রামের ইউনুস আলীর ছেলে মো. মানিক হাওলাদারের সাথে কুয়েত প্রবাসী বরিশাল সাগরদী ঈসা খান রোডের বজলুর রহমান হাওলাদারের মেয়ে পারভিন আক্তার এর সাথে কুয়েতে থাকা কালীন ২০১২ সালের ১ নভেম্বর -ঐদেশীয় আইনে ১ লক্ষ টাকা দেনমহর ধার্য্য করে বিবাহ হয়।

স্ত্রী পারভিন আক্তার ১৫ বছর ধরে কুয়েতে একটি শিক্ষা বোর্ডে চাকুরী করেন। তাদের দীর্ঘ দিন ঘর সংসার করা অবস্থায় স্ত্রীর আয়কৃত টাকা স্বামী মানিক হাওলাদার বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার মামা নাছির, জাহাঙ্গীর, কবির বালিপাড়ায় ইটের ভাটার ব্যবসা ও বিভিন্ন ব্যবসার অজুহাতে প্রায় ৩৮ লক্ষ টাকা নেয়।

পারভিন আক্তার জানান, প্রায় ৩৮ লক্ষ টাকা নেওয়ার পর আমার স্বামী মানিক কৌশলে গত বছর ২২ নভেম্বর ৮/১০ ভরি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল নিয়ে ৪ মাসের ছুটিতে বাড়ীতে কুয়েত থেকে বাংলাদেশে আসে। মানিক বাড়ীতে আসার পরে স্ত্রী পারভীনের সাথে কোন যোগাযোগ না করায় পারভীন ৩০ ডিসেম্বর ছুটি নিয়ে দেশে এসে মানিকের বাড়ীতে আসে। মানিকের বাড়ীতে পারভীন আসলে মানিক আত্মগোপন করেন।

পারভিন শশুরবাড়ীতে দির্ঘদিন অপেক্ষা করেন। স্বামী মানিক বাড়ীতে না থাকায় মানিকের দুলাভাই কবির, শাশুরী তাসলিমা সহ অনেকই তার সাথে খারাপ আচারন সহ বিভিন্ন ধারনের অত্যাচার চালিয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে শশুরবাড়ী থেকে তারিয়ে দেয়। এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান সহ অনেকেই জানানো হয়েছে।

তিনি জানান, কিছুদিন পর গোপন সংবাদ ভিক্তিতে পারভীর ঢাকায় মানিকের মামার বাসায় গিয়ে মানিকের দেখা পায়। মানিক বলে তুমি চলে যাও আমি সব কিছু নিয়ে কুয়েতে আসতেছি। ঐ দিনে আবারও মানিক আত্মগোপন করেন।

স্ত্রী পারভিনের ৩ মাসের ছুটি শেষ হলে আবারও কুয়েত চলে যায়। মানিক অদ্যবধি তার স্ত্রী পারভিনের সাথে কোনপ্রকার যোগাযোগ করে নাই। মানিকের পরিবারের লোকজনের সাথে পারভিন যোগাযোগ করলে পারভীনকে শশুরবাড়ীর কবির, নাছির, জাহাঙ্গীর, জেসমিন, শিরিন, তাসলিমা ও শশুর-শাশুরী সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

তিনি আরও জানায়, মানিকের সাথে মামানী এর অবৈধ সর্ম্পক রয়েছে সে কারনে ও আমার সাথে যোগাযোগ করে না। প্রায় পনের বছরের আয়কৃত ৩৮লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালঙ্কার সহ সু-কৌশলে নিয়ে আত্মগোপন করেন।

মানিকের মামা নাসির জানান, এ অভিযোগ গুলো সব সত্য নয়। আমরা সমাধানের চেষ্টা করছি।

এ ব্যাপারে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী জানান, মেয়েটির অভিযোগ সত্য মানিক তার স্ত্রী পারভিন এর কাছ থেকে ৩০-৩৫ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে।

পারভিন আরও জানান, স্থনীয় অনেককেই জানানো হয়েছে। আমি ইন্দুরকানী থানায় একটি অভিযোগ করেছিলাম কিন্তু কোন সমাধান হয় নাই।

কেফায়েত