নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রামে যৌন নিপীড়ন মামলার বাদিকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। তপনভাগ গ্রামের শাজাহান শেখ জানান, একই গ্রামের আশরাফ শেখ’র ছেলে মনিরুল শেখ তার মেয়ে রিমা খাতুন (২৩) কে গত ২১ ফেব্রুয়ারী দুপুরে যৌন নিপীড়ন করে।

এ ঘটনায় রিমা’র মা হোসনেয়ারা বাদি হয়ে গত ২৮ ফেব্রুয়ারী নড়াইল সদর থানায় মনিরুল শেখকে আসামী করে মামলা করেন। মামলা নং ৪১/১৭। মামলা করায় আসামী ও তার স্বজনরা মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা কামনা করেছেন।

হুমায়ুন/নাজিব