বরগুনায় একটি কাপড়ের দোকানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ সকাল সন্ধ্যা হরতাল চলছে।

এছাড়া হামলাকারীদের সকলকে গ্রেপ্তার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শহরের সকল দোকানপাট বন্ধেরও ঘোষণা দেয় তারা।

রোববার সকাল ৮টা থেকে হরতাল শুরু হয়।

শনিবার সন্ধ্যায় জেলা চেম্বার অব কমার্সের এক সভায় এ হরতাল ডেকেছে ব্যবসায়ীরা।

এর আগে শনিবার সকালে জেলা তরুণলীগের কর্মী অভি, প্রিন্স এবং সোহেলের নেতৃত্বে শহরের বঙ্গবন্ধু সড়কে তালুকদার ক্লথ স্টোরে হামলা চালায় একদল সন্ত্রাসী।

এসময় তারা দোকানের আসবাবপত্রসহ ক্যাশবাক্স ভাঙচুর করে নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয় বলে ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ।

এদিকে এ ঘটনায় এ পর্যন্ত নয়ন দাস এবং সোহেল নামের দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসএইচ