পঞ্চগড়ের বোদায় ট্রাকের ধাক্কায় আবু বক্কর রব্বানী (৪৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বোদা পৌসরভা সংলগ্ন এশিয়ান বাইপাস মোড় এলাকায়।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উপজেলার বাইপাস পৌরসভা সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রব্বানী নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটী গ্রামের আব্দুল হক প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল চালিয়ে রব্বানী বোদা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা খুঁটিবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ ৮৪০২২৬) রব্বানীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
এএস





