নাশকতার মামলায় কুষ্টিয়ায় ১২ ছাত্রকে একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রোববার (২৪ জুলাই) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুর রহমান জানান, সরকারি মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) শিক্ষক ও ৮ ছাত্র এবং মেডিকেলের ৪ ছাত্রসহ মোট ১৩ জন আসামিকে জিজ্ঞাসবাদের জন্য ২১ জুলাই ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার শুনানি শেষে ১২ জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে মডেল থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল ম্যাটসের হোস্টেলে অভিযান চালিয়ে এক শিক্ষকসহ ৯ জন এবং সন্ধ্যায় কুষ্টিয়া মেডিকেল কলেজের ছাত্রাবাসে অভিযান চালিয়ে ৪ জনসহ মোট ১৩ জনকে আটক করে।
ওএফ





