করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ ও নারী ৪ জন। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৭৫৯ জনে।
একই দিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮১২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৯ হাজার ৩৩২ জনে।
এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৯৪টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ২১৬টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ৪২ হাজার ৬৯৬টি। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮১২ জনের। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৭৫ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৪৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২২ এবং নারী ৪ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪০ শতাংশ।
করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫১২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭১ দশমিক ৬৬ শতাংশ।
এমবি





