ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া-ধলা সড়কের বটতলা এলাকায় ৪০ কেজি গাঁজার বস্তাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- কুমিল্লার পারভেজ (২৩) ও আলমগীর (১৯)।

বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান স্থানীয় সাংবাদিকদের আটকের সত্যতা নিশ্চিত করেন।

এলাকাবাসী ও ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বালিপাড়া-ধলা সড়কের বটতলা এলাকায় একটি প্রাইভেটকারে দুই জন লোক যাচ্ছিল। এ সময় টহলরত পুলিশ সন্দেহ করলে গাড়ির গতিরোধ করে তল্লাশি করতে চাইলে গাড়িতে থাকা দুই জন পালিয়ে পাওয়ার চেষ্টা করে।

এ সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজার একটি বস্তা উদ্ধার করে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, কুমিল্লা থেকে গ্রামাঞ্চলের নিরাপদ সড়কে তারা ময়মনসিংহে যাচ্ছিল তা বিক্রি করার জন্য। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

কেএইচ