ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার আলিপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই যুবক হলেন- চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার ইছাপুরা গ্রামের মোস্তাফার ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মিরাজ (১৮)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. কবির হোসেন খান জানান, ঢাকা থেকে চাঁদপুরগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লাগে। এ সময় মহাসড়কে ছিটকে পড়েন তারা।

এতে মোটরসাইকেল চালক জাকির হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মিরাজের।

কবির হোসেন খান জানান, মোটরসাইকেল হাইওয়ে পুলিশের হেফাজতে আছে এবং নিহত দুই পরিবারের স্বজনদের খবর দেয়া হয়েছে।

এএস