নোয়াখালীতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। রবিবার সকালে সদর উপজেলার ডাক্তার বাজারের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, রবিবার সকালে লক্ষ্মীপুরের রামগতি থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে নোয়াখালী সদরের সোনাপুর যাচ্ছিল।পথে ডাক্তার বাজারের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে অটোরিকশটির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে দুইযাত্রী মারা যায়। এ সময় দুই যাত্রী আহত হয় । আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেড





