সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ ইউনিটের কর্মীরা তার লাশ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সিরাজগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল হামিদ এটি নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয় নর্থবেঙ্গল মেডিকেল কলেজের শিক্ষার্থী নিশ্চিত হওয়া গেলেও প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি।

প্রাথমিকভাবে জানা যায়, বিকাল ৩টার দিকে ৩জন গোসল করতে যমুনা নদীতে নামে। কিন্তু ২জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও আরেকজন নিখোঁজ থাকে। পরে তার লাশ উদ্ধার করা হয়।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ