ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যেখানেই অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড, সেখানেই ব্যবস্থা। কাউকেই ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ডিএনসিসি এলাকায় অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড উচ্ছেদ অভিযানে এসে তিনি এই কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, যে যতো প্রভাবশালী হোক না কেন, সেটা আমাদের দেখার বিষয় নয়। এ শহরে অবৈধ কোনো বিলবোর্ড-সাইনবোর্ড থাকবে না। আমি নিজে এসে দাঁড়িয়েছি। ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি।

ডিএনসিসির মেয়র বলেন, সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, সিটি করপোরেশনকে ট্যাক্স দিতে হবে। নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, নির্বাহী ম্যাজিস্টেট মোতাকাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমবি