পথ ভঙ্গের দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের পদত্যাগ করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, সংবিধানে এমপিদের বিষয়ে যা বলা আছে, তা মন্ত্রিদের বেলায় প্রযোজ্য নয়। বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‌আদালত বলেছেন, দুই মন্ত্রী তাদের শপথ ভঙ্গ করেছেন। কিন্তু শপথ ভঙ্গের কারণে তাদের পদত্যাগ করতে হবে বা মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করার কোনও রায় দেননি। সেক্ষেত্রে আমি মনে করি, আদালতের এ রায়ে তাদের পদত্যাগ করার কোনও প্রয়োজন নেই।

আনিসুল হক তিনি আরও বলেন, আপিল বিভাগের আটজনের মধ্যে পাঁচ বিচারপতি বলেছেন, শপথ ভঙ্গ করেছেন। কিন্তু এ জন্য তাদের মন্ত্রিত্ব বাদ দেওয়ার কথা বলেননি। বাকি তিনজন বলেছেন, এ ইস্যুতে যেহেতু কোনও রুল ইস্যু করা হয়নি, তাই এটি আদালতের আলোচনায় আসে না।

সম্প্রতি এক বিচারপতির বক্তব্যের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই।

এসএ