বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ৯ টার সময় সাদীপুর গ্রামের গলাচিপা (২নং) পোষ্টের ১৮/৩৫ পিলার এর পাশ থেকে ফেন্সিডিল গুলো উদ্ধার করে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সুত্রে সংবাদে জানতে পারি মাদকের একটি বড় চালান নিয়ে চোরাকারবারিরা ভারত থেকে সাদীপুর সীমান্তের বিজিবির গলাচিপা পোষ্টের পাশ দিয়ে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের নায়েব জিল্লুর রহমান, সিপাহী ওহিদ, সিপাহী রাসেল, হুমায়ুন ও ফিরোজ সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা পালিয়ে যায়।এ সময় সেখান থেকে ২৮৬ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব ২৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা বিষয়টি নিশ্চিত করেন।
শেখ নাছির উদ্দিন/ এসএম





